শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালী সদরে দুই অটোরিকশার সংঘর্ষে পিতা-পুত্রের মৃত্যু

নোয়াখালী সদরে দুই অটোরিকশার সংঘর্ষে পিতা-পুত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদরে মোটরসাইকেল ও ব্যাটারী চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবার মৃত্যুর ৬দিন পর মারা গেছে ছেলে।

নিহত ইয়াসিন অভি (১৭) কবিরহাট উপজেলার নরোত্তপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের গাজী ভূঞা বাড়ির মৃত মোয়াজ্জেন হোসেন ওয়াসিমের ছেলে। সে উপজেলার সদর নরোত্তমপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।

গতকাল বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে অভি ধানমন্ডি নর্দান হসপিটালের আইসিউতে মারা যায়। পরে একই দিন রাত ৯টার দিকে উপজেলার নরোত্তপুর ইউনিয়নের গাজী ভূঞা বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে, গত শুক্রবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার ১১নং নেয়াজপুর ইউনিয়নের কাশেম বাজার এলাকায় দুটি অটোরিকশার সংঘর্ষে অভির বাবা মোয়াজ্জেন হোসেন ওয়াসিম (৪০) ঘটনাস্থলেই মারা যায়। সে কবিরহাট উপজেলার নরোত্তপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের গাজী ভূঞা বাড়ির মৃত মোস্তফা ভূঞার ছেলে। এ দুর্ঘটনায় ঘটনায় গুরুত্বর আহত অভিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় দুর্ঘটনার ৬দিন পর ঢাকার ধানমন্ডি নর্দান হাসপাতালে মারা যায় সে।

নিহতের কাকা ফখরুউদ্দিন মঞ্জু জানান, নিহত ওয়াসিম তার ছেলে অভিকে নিয়ে গত শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে মোটরসাইকেল যোগে মাইজদী থেকে কবিরহাটের নরোত্তমপুর ইউনিয়নে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা পথে সে নেয়াজপুর ইউনিয়নের কাশেম বাজারের দক্ষিণে পৌঁছলে রাস্তার পাশে রাখা গাছের কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ওয়াসিম পেশায় একজন ব্যবসায়ী এবং ৩ সন্তানের জনক ছিল। সে মাইজদী শহরে ভাড়া বাসায় থাকত।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD