শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
বিষাদের যত কান্না

বিষাদের যত কান্না

নয়ন।।

নীলাদ্রির আজ মন ভালো নেই,
শেষ কবে দুচোখ এক করে
বুক ফাটা আর্তনাদে
পুরো গগনের মেঘগুলো এক করে
বর্ষার জল নামিয়েছিল ,
ভুলে গেছে নীলাদ্রি সেই কবেই !
শেষ কবে জয়িতার মুখটা
ঘুমের দেশে গিয়ে দেখেছিল
সেটাও ভুলে গেছে নীলাদ্রি সেই কবেই!
আজ কি হলো ?
বিন্দু বিন্দু হাহাকারগুলো
আজ যে বাঁধ ভেঙ্গে উপচে পড়ছে
অঝোর ধারায় ঝুম বর্ষা হয়ে!
সেটা কি দেখছে জয়িতা আজ?
নাহ্…..দেখছে না তো….!
অস্পষ্ট হাহাকারগুলো শুধু যে আজ
নীলাদ্রির একার সঙ্গী হয়েছে প্রলয় নাচনে ।
আসলেই মন’ বাড়ীর উঠোনটা আজ
বড্ড বেশী কান্নার জোয়ার নামাচ্ছে ,
আর মন’বাড়ীর উঠোনের কী ই বা দোষ?
জয়িতার রেখে যাওয়া স্মৃতিগুলো
আজ নীলাদ্রির দু’গাল বেয়ে
বিষাদের যত কান্না হয়ে ঝরছে
বাঁধ ভাঙা নিষ্প্রাণ আর্তনাদ হয়ে
অঝোর ধারায় বর্ষার জলে গড়িয়ে ….

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD