বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
কসবা ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫টি অক্সিমিটার উপহার

কসবা ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫টি অক্সিমিটার উপহার

আবুল খায়ের স্বপন।।

করোনা রোগীর অক্সিজেনের লেভেল পরিমান নির্ণয় করতে ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ মঙ্গলবার দুপুরে ১৫টি অক্সিমিটার উপহার দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের পরিচালক চিকিৎসক মো. শাহআলম এর ব্যক্তিগত অর্থায়নে এ উপহার সামগ্রী দেওয়া হয়েছে।
কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অরুপ পালের কাছে ১০টি অক্সিমিটার হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. অনিক ইসলাম, সাংবাদিক মো. সোহরাব হোসেন, আশীষ সাহা, ব্যবসায়ী মো. শাহনেওয়াজ ভূইয়া, মো. ফারুক মিয়া প্রমুখ।
এর আগে আজ মঙ্গলবার সকালে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রাশেদুর রহমানের কাছে ৫টি অক্সিমিটার হস্তান্তর করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD