শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবায় করোনা রোগীদের জন্য হাসপাতালে ৫ টি অক্সিজেন

কসবায় করোনা রোগীদের জন্য হাসপাতালে ৫ টি অক্সিজেন

আবুল খায়ের স্বপন।।

ব্রা‏হ্মণবাড়িয়ার কসবায় করোনা রোগীর চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ বুধবার দুপুরে ০৫টি সিলিন্ডার অক্সিজেন আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেছেন। কসবা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাজী মানিক এর ব্যক্তিগত উদ্যোগে এ অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছে। অক্সিজেন সিলিন্ডার গ্রহন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অরুপ পাল।
অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল কাউছার ভূইয়া, কসবা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এম.জি হাক্কানী, রুহুল আমিন ভূইয়া ভূইয়া, উপজেলা যুবলীগ সভাপতি এম.জি হাক্কানী, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহবায়ক কাজী মানিক প্রমুখ।
কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল কাউছার ভূইয়া বলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাজী মানিক ব্যক্তিগত ভাবে ৫টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন। এর আগে করোনা রোগীদের চিকিৎসার জন্য উত্তরা মোর্টস ১০টি সিলিন্ডার অক্সিজেন পাঠিয়েছেন। এ গুলি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্টাল অক্সিজেন স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। শ্রীঘই তা উদ্বোধন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD