শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
মালা মিত্র এর কবিতা

মালা মিত্র এর কবিতা

প্রেম কথা

প্রথম মান্দার বনে,কোকিলের গান
উচাটন ভ্রমর নিবিষ্ট ফুলে।
খুশির তিলক কামোদ,প্রাণে আমোদ আনে।
ছুটোছুটি দখনে,
ছুঁলো আলতো করে,
ফুলের বনে তোমার প্রকাশ,হৃদয় নন্দনে।
প্রথম রোমাঞ্চ নেড়ে দিল ভিত,
নতুন ভিতে তোমার আমার ভালবাসার গীত।
প্রতি দিনের ডাল ভাত নয়,ঠোঁটে জিভে স্বাদ,
এখনো আছে ঠিক তেমনি,যেমনটি সেই রাত!
আর খুঁজিনা এখান ওখান,দিলের তারটি বাঁধা সটান,
মাখামাখি প্রেমের ব্যাখান,গোপন রাখি মনে,
প্রেমে ভালবাসায় বাঁধা থাকি তোমার সনে।
——————————-

-প্রিয় ডাকাত

সে হীরককুঁচি ইথারে ছড়ানো,
সে বনেদী গাঁথা,
নিত্য আছে চাল ডাল নুন,হিসাবের খাতা।
‘পল দো পল’ সে ক্ষণ,মণি মানিক্যে সাজি রানী,
সুরেলা বাঁশির ফুঃয়ে,মন ভরে যায় ধুনে।
হাতের কাছে পাইনা বাঁশিওলায়,
সে সুর বাজে বুকের গোপনে
যা দিয়েছ,তাই যে সবার সেরা,
শতেক জনম কম হবে না প্রাণে।
যখন আস দামাল ডাকাত,
হাট করেদি দরজা কপাট,
অবিশ্বাসি কাজের লোকের মত,
তোমার মৃদু খুটখুট শুনে,
সঁপে দি আমার যা কিছু সম্বল।
আবার এস প্রিয় ডাকাত,
আমার কাটবে প্রহর গুনে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD