শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত

আবুল খায়ের স্বপন।।
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত
হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধিকা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম মিয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের সিন্দুরউড়া গ্রামের জাকির হোসেনের ছেলে।
এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সকালে শামীম তার মোটরসাইকেল নিয়ে সুলতানপুরে বোনের বাড়িতে যায়। দুপুর ১টার দিকে বোনের বাড়ি থেকে ফেরার পথে রাধিকা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে শামীম মারাত্মক আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD