শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই

প্রাক্তন পুরুষ

– রিটন মোস্তফা

কখনও কখনও মৃত্যুকেও
খুব আপন আপন মনে হয়,
জড়িয়ে ধরে
একাকার হতে ইচ্ছে করে তার সাথে।
কিন্তু এই আপন!
ঠিক বৈধ আপন না অনেকের কাছেই।
অনেকটা পরকিয়ার মতো হলেও
একটা টান থাকেই যায় কিছু মানুষের কাছে।

কিছু মানুষও দিনকে খুব একটা চেনে না,
রাতকেই তারা জীবনের গুরুত্বপূর্ণ সময় ধরে নেয়।
অন্ধকার কালো চাদরের ক্যানভাসে
আঁকতে থাকে কত পাওয়া না পাওয়া ভস্য চিত্র
চা এর কাপে ধোঁয়া তুলে
আকশটাকে প্রাক্তন প্রেমিকা ভাবতে থাকে,
মেতে ওঠে নিঃশব্দ গল্প আর মৌন সংলাপে।

হা হা এটা কিন্ত কোন চিত্রনাট্য নেই।
হ্যা, এরকম কিছু মানুষ তো আছেই
চেনা জানা তোমাদের পৃথিবী থেকে একটু আড়ালে।
একটু উষ্ক খুষ্ক চুল, গোফ, হাতে সিগারেট,
ফ্লাক্স ভর্তি চা আর কবিতা লেখার দোমরানো ডাইরিটা।
এসব কবিরা কখনো পত্রিকার পাতায় খুব একটা আসে না।
খাটের নীচে পাহার তুলে পরে থাকে অসমাপ্ত কবিতা আর কবিতা।
এদের কে খুব একটা দেখা যায় না জনতার ভীরে
এরা একটু আড়ালেই থাকে, আড়ালে কাঁদে, আড়ালেই হাসে।
হাউমাউ তোমাদের মতো ঠিক ওতোটা জানিয়ে নয়,
এরা কষ্ট পেলে চলে যায় কোন নির্জন ঘরে
অথবা কলম তুলে নেয়, সাথে নিষিদ্ধ কিছু।
আসলে এরা ঠিক তোমাদের মত মানুষ হয়তো না
এরা মরেও বেঁচে থাকে, বেঁচে থাকে, মরতে পারে না বলে।।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD