শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ব্রাহ্মণবাড়িয়ায় বাস চাপায় শিশু নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় বাস চাপায় শিশু নিহত

আবুল খায়ের স্বপন
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের রাস্তা পার হতে গিয়ে বাস চাপায় হোসাইন মিয়া (৫) নামে শিশু নিহত হয়েছে।

শুক্রবার (২০ আগস্ট) দুপুরে মহাসড়কের সোনারামপুর এলাকায় এই দুর্ঘনাটি ঘটে।

নিহত শিশু হোসাইন মিয়া সোনারামপুরে কলা বাগান এলাকার রিক্সা চালক ইরন মিয়ার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার জুম্মার নামাজ পড়তে বাড়ি থেকে বের হয় হোসাইন ও তার দুই সহযোগী। নামাজ শেষে বাড়ি ফেরার পথে হোসাইন ও তার দুই সহযোগী মিলে মহাসড়ক পার হতেই ব্রাহ্মণবাড়িয়া গামী সোহাগ পরিবহনের একটি বাস শিশুটিকে চাপা দেয়। এত ঘটনাস্থলেই শিশু হোসাইনের মৃত্যু হয়। এসময় হোসাইনের দুই সহযোগী অল্পের জন্য প্রাণে বেঁচে যায়।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে শিশু মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সোহাগ পরিবহনের বাসটি আটক করা হয়েছে। তবে বাসের ড্রাইবারকে আটক করা সম্ভব হয়নি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD