বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত

তা হবে না

মমতা ভৌমিক
কলকাতা

মন্দ ভালোর
মধ্যিখানে
বিশাল আকাশ
মন তা জানে
সেই আকাশে
মেলছি ডানা

কফির কাপে
ভুরভুরে সুখ
খুঁজতে খুঁজতে
দিচ্ছি চুমুক
বলব না আর
ভাল্লাগে না

আলগোছে রোদ-
চশমা খুলে
তোমায় খুঁজি
মনের ভুলে
জেনেও খুঁজে
আর পাব না

হতেই পারো
খুব উদাসী
সৌমকান্তি
মিষ্টভাষী
ভাঙবে কিন্তু
মচকাবে না

বডিস্প্রেটার
নিখুঁত মাপে
কেমন যেন
নেশা লাগে
ডাকলে কাছে
আর যাব না

অল্প ঘাম আর
মুচকি হাসি
মেঘলা দুপুর
একলা ভাসি
চাই না কোনো
সমবেদনা

কতই স্মৃতি
এমনি ভাবে
মনের কোণে
ভিড় জমাবে
ভুলবে আমায়
তা হবে না।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD