শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সরিষাবাড়ীর ঝিনাই নদীতে পিকনিকে দুই নৌকার সংঘর্ষ পানিতে ডুবে এক ছাত্রীর মৃত্যু

সরিষাবাড়ীর ঝিনাই নদীতে পিকনিকে দুই নৌকার সংঘর্ষ পানিতে ডুবে এক ছাত্রীর মৃত্যু

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুরে জেলার সরিষাবাড়ী উপজেলায় ঝিনাই নদীতে পারিবারিক পিকনিক শেষে বাড়ি ফেরার সময় দুই ইঞ্জিন চালিত নৌকার সংঘর্ষে পানিতে ডুবে আয়শা আক্তার (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ২৫ আগষ্ট ২০২১ বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের কৃষ্টপুর ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার ভাটারা স্কুল এ্যান্ড কলেজের বানিজ্য বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী আয়শা আক্তার একই ইউনিয়নের পারপাড়া এলাকার খালা বাড়ী থেকে গত মঙ্গলবার সকালে পারিবারিক পিকনিকে ইঞ্জিন চালিত নৌকায় কুড়িগ্রাম জেলার রৌমারির টিক্কারচরে যান। নৌকা ভ্রমন শেষে বাড়ী ফেরার সময় গত মঙ্গলবার ২৪ আগষ্ট রাত ৮টার দিকে ভাটারা ইউনিয়নের কৃষ্ণপুর ব্রীজের দক্ষিণ পার্শ্বে এলে বিপরীত দিক থেকে মালবাহী ইঞ্জিন চালিত নৌকার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
সংঘর্ষে দুটি নৌকাই ডুবে যায়। পিকনিকে যাওয়া ১৫/১৬ সদস্য সাতরে পাড়ে পৌছলেও আয়শা আক্তার নিঁথোজ হয়। রাত থেকে বিভিন্ন ভাবে চেষ্টা করেও ওই শিক্ষার্থীকে কেউ উদ্ধার করতে সক্ষম হয়নি। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জামালপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রকিবুল ইসলামএর নেতৃতে ৪ সদস্যর একটি ডুবুরী দল ৪ ঘন্টা চেষ্টা করেও শিক্ষাথীকে উদ্ধারে ব্যার্থ হয়ে চলে যান। পরে স্থানীয়রা মালবাহী ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করে।
এরপর বুধবার বিকেল ৪টার দিকে কৃষ্টপুর ব্রীজ এলাকায় নৌকা ডুবির ১০০ গজ দুরে দাউনিয়া বড়শীতে শিক্ষার্থীর পড়নের কাপড় আটকে যাওয়া মৃতুদেহ স্থানীয়রা উদ্ধার করে। নিহত শিক্ষার্থী উপজেলার ভাটারা ইউনিয়নের মহিষাবাদুরিয়া গ্রামের আবু বক্করএর একমাত্র মেয়ে বলে জানা যায়। এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে আসে। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক গণমাধ্যমকে বলেন, শুনেছি শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD