শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
বাসের ধাক্কায় শাহজাদপুরে দুই জনের মৃত্যু

বাসের ধাক্কায় শাহজাদপুরে দুই জনের মৃত্যু

রাকিব মাহমুদ, শাহজাদপুর( সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী মৃত্যুবরণ করেছে।

আজ শুক্রবার নগরবাড়ী-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী বিন্নাদারি নামক স্থানে আনুমানিক সকাল ১০ টায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত জনতা জানায়,মোটর সাইকেল আরোহী দুজন পাবনার দিকে যাচ্ছিলেন। হঠাৎ একটি যাত্রীবাহী বাস পিছন থেকে মোটর সাইকেলটিকে ঢাক্কা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

জানা যায় নিহতরা হলেন, পার্শ্ববর্তী পাবনা জেলার বেড়া উপজেলার চর নাকালিয়া গ্রামের আবু সোমা প্রমানিকের ছেলে আলামিন হোসেন (৪২) ও নাকালিয়া গ্রামের রফিক প্রমানিকের ছেলে গোলাম মোস্তফা (৪৫) ।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন মাস্টার মঞ্জুরুল হক ও শাহজাদপুর থানার এসআই রঞ্জু জানান, সকাল ১০টার দিকে আলামিন ও গোলাম মোস্তাফা সিরাজগঞ্জের বাঘাবাড়ি থেকে পাবনার বেড়াতে যাচ্ছিলেন। তারা নগরবাড়ী-বগুড়া মহাসড়কের বাঘাবাড়ী বিন্নাদারি নামক স্থানে পৌছলে পেছন থেকে একটি যাত্রবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আলামিন হোসেনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ারসার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত গোলাম মোস্তফাকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতদের মৃতদেহ পাবনা মাধপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD