শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রলারের সংঘর্ষে নিহত ১০ উদ্ধার চলছে

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রলারের সংঘর্ষে নিহত ১০ উদ্ধার চলছে

নিউজ ডেস্ক।।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে যাত্রীবোঝাই ট্রলারের সঙ্গে বালুবোঝাই ট্রলারের সংঘর্ষের ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

উপজেলার লইসকা বিলে বিকেল সোয়া ৫টার দিকের এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ছয়জন নারী ও দুই শিশু রয়েছেন। উদ্ধার অভিযান চলছে।

আঁখি আখতার নামের এক যাত্রী বলেন, বিজয়নগরের চম্পকনগর থেকে বিকেল সাড়ে ৪টায় অন্তত ৭০ জন যাত্রী নিয়ে ছেড়ে আসে ট্রলারটি। নৌকায় করে আমি, আমার ছেলে, ভাসুরের ছেলে ও শাশুড়ি ব্রাহ্মণবাড়িয়ায় আসছিলাম। পথে একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হলে আমাদের ট্রলারটি ডুবে যায়। আমি সাঁতরে কূলে উঠতে পারলেও আমার ছেলে, ভাসুরের ছেলে ও শাশুড়ির এখনও সন্ধান পাইনি।

নৌকায় থাকা প্রত্যক্ষদর্শী মোহাম্মদ রাফি বলেন, আমি বিজয়নগর উপজেলার চম্পকনগর নৌকাঘাট থেকে বিকেল সাড়ে ৪টায় ব্রাহ্মণবাড়িয়ার যাওয়ার জন্য নৌকায় উঠি। আমি নৌকার ছাদে বসেছিলাম। নৌকাটি ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর লইস্কার বিলে আসলে বালুবাহী দুটি ট্রলার ধাক্কা দিলে উল্টে যায়। তখন আমি ঝাঁপ দিয়ে পানিতে পড়ি। পরে সাঁতরে উপরে এসে ফায়ার সার্ভিসে কল দিলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসকর্মীরা আসে।

৪ থেকে ৫ জনের লাশ তিনি ভাসতে দেখেছেন বলে জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD