শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
চলে গেলেন বুদ্ধদেব গুহ

চলে গেলেন বুদ্ধদেব গুহ

রাজশ্রী বন্দ্যোপাধ্যায়, কলকাতা প্রতিনিধি।।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন প্রবীণ সাহিত্যিক বুদ্ধদেব গুহ ৷ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি ৷ এ বছরই এপ্রিলে করোনায় আক্রান্ত হয়েছিলেন বুদ্ধদেব গুহ ৷ একমাসের বেশি সময় হাসপাতালে ভর্তি থেকে করোনাকে জয় করলেও এবার আর পারলেন না ৷ হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বুদ্ধদেব গুহর।

এর আগে সুস্থ হয়ে বাড়ি ফেরার পরও মূলত শ্বাসকষ্টজনিত সমস্যার জন্যই ফের হাসপাতালে নিয়ে যেতে হয় বুদ্ধদেব গুহকে। বুদ্ধদেববাবুর মূত্রনালীতে সংক্রমণের খবর পাওয়া গিয়েছিল। চার সদস্যের চিকিৎসকের প্রতিনিধিদল হাসপাতালে তাঁর দেখাশোনা করছিলেন। তবে এবার আর শেষরক্ষা হল না ৷ হৃদরোগে আক্রান্ত হয়েই প্রয়াত এই স্বনামধন্য সাহিত্যিক ৷

এপ্রিলে করোনায় আক্রান্ত হন বুদ্ধদেব গুহ। এক মাসের বেশি সময় তাঁকে লড়াই করতে হয়েছিল হাসপাতালের বেডে। আক্রান্ত হয়েছিলেন তাঁর মেয়ে এবং ড্রাইভারও। সুস্থ হওয়ার পর বালিগঞ্জের ফ্ল্যাটে ফিরে তিনি নিজে যদিও জানিয়েছিলেন, এখনই আমি ফুরব না”৷

৮৫ বছর বয়সি বুদ্ধদেব গুহর দেশজুড়ে অগণিত ভক্ত রয়েছেন ৷ তাঁদের প্রিয় সাহিত্যিকের প্রয়াণে বাংলার সাহিত্য জগতে নেমে এসেছে শোকে ছায়া ৷

১৯৩৬ সালে ২৯ জুন কলকাতায় জন্ম নিয়েছিলেন বুদ্ধদেব গুহ ৷ পেশাগত জীবনে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হলেও তাঁর ছোটগল্প ও উপন্যাসের পাঠকের সংখ্যা অগণিত৷

রবিবার রাত ১১টা ২৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর ৷ সাহিত্য জগতে ঘটল ইন্দ্রপতন৷

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD