বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই

বৃষ্টির কথা

শান্তশ্রী মজুমদার
(কৈলাসহর, ত্রিপুরা)

আকাশ ভেঙে বৃষ্টি আসায়
গাছেদের সবুজ পাতাগুলো
ধুয়ে মুছে আরো ঝকঝকে হোল ।

বৃষ্টি পড়ার সুরগুলো কান পেতে শুনি
টুপটাপ, টাপুরটুপুর, রিমঝিম
ঝমঝম, শনশন্
কখনো একটানা নামহীন বর্ষণ।

বৃষ্টি আসলেই মেঘেদের মনখারাপ ভালো হয়ে যায়।
কালো মেঘ গলে গলে
ঝরণা হয়, নদী হয়
ছুটতে থাকে সাগর পানে।

সবুজ গাছ স্নান সেরে
সিক্ত গায়ে তাকিয়ে থাকে
আকাশ পানে।
নদীর মতো তার চলন নেই
মাথা যতই উঁচুতে উঠুক
স্পর্শের অনুভূতি ঘটে না।

হেরে যাওয়ার দীর্ঘশ্বাসে
সবুজ পাতা নুইয়ে জল পড়ে মাটিতে।
মাটির বুকের গভীর গহনে
তখন জীবনের উত্সব।
সুপ্তবীজের ঘুম ভাঙার ডাক।

বৃষ্টি আসলেই

মাটি গাছ,নদীর সমবেত সঙ্গীতে শুধুই ভালোবাসা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD