শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাসের চাপায় এক নারী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাসের চাপায় এক নারী নিহত

আবুল খায়ের স্বপন।।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাসের চাপায় এক নারী নিহত হয়েছেন। শনিবার দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের বীরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাফিয়া বেগম উপজেলার বুধন্তী ইউনিয়নের সাতবর্গ গ্রামের সেকান্দার আলীর মেয়ে। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন।

বিজয়নগর ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমাড় ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বুধন্তী ইউনিয়নের বীরপাশা এলাকায় রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় সিলেট অভিমুখী ইউনিক বাস শাফিয়া বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD