শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই

সেইসময়

সুপ্রভাত মেট্যা

তুমি এসে পাশে বসলেই কথাও কবিতা হয়ে ওঠে।
হাত রাখলে মনে হয় হাতের উপর ,ও আমার স্বপ্ন ,
সোনা ফলে যায় । শীত শীত তোমার ও বুকে দীর্ঘায়ু অন্ধকার আমি দেখি কুয়াশা রহস্যের চাদর জড়ানো ,আর ক্ষুধা …..
আমার যুবক মন আরও জটিল করে ফেলে !
তোমার দুধের বাটিতে যে হাজার লক্ষ্য পড়ে আছে,সে আমার প্রথম ইর্ষা ,আমার প্রথম প্রেম ,আমি তাকে যথার্থই সম্মান করি এখনও ।
তপ্ত এক দুপুরের মতো অশালীন ,অসুখ-হাতে লেখা ,
সেই সময়ের কবিতাই বলে দিত তোমার সাহস,এবং সংযোগের শারীরিক রাত-
তারা কেমন ছিল !
সম্পর্ক টেনে এনে মিলনকে প্রাপ্তির যুক্তি দেখিয়ে খাড়া করাই ঘনিষ্ঠতা মনে হয়েছিল সেইদিন,সেইসময় আমাদের !

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD