মাহবুব শওকত
হেমন্তের নিঝুম জোৎস্না রাতে,
বন বাদাড়ের মেঠোপথ ধরে-
যদি হয় কভু একান্তে চলাফেরা
আবেশে জড়িয়ে আসবে মনটা।
হালকা কুয়াশায় দৃষ্টি খানিকটা
যেন ঝাপসা হয়ে যাবে চোখ দু’টা,
শীতল হাওয়া চলে যাবে ছুটে
শিশির বিন্দু এসে পড়বে দু’ঠোটে।
মিষ্টি মাতাল মৌ মৌ গন্ধে
ভরে যাবে সারা মন, নাসারন্ধ্রে,
সে আর অন্য কিছু নয়গো সেথা
শুধুই যে ছাতিম ফুলের মাদকতা।
(২ ডিসেম্বর, ২০১৬)
Leave a Reply