নাহারফরিদ খান।।
হেমন্তের শূণ্য মাঠে চাঁদের উচ্ছল আলো
জোছনা প্লাবনে নির্বাসিত রাতের বিরহী কালো
গাছের নৃত্যরত পাতারা থমকে
ছায়ারা নিশ্চুপ
এমন নিথর রাত ছড়ায় নিশিগন্ধা স্মৃতি ধূপ।
পাখিরা আলোর স্নানে ঘুমায় ভোরের
প্রত্যাশায়
জেগে থাকে নিমগ্ন প্রেমিক অপরূপ
বিষন্নতায়
এইতো সেদিন ছিল মাঠভরা সোনারঙ ধান
আনন্দ সম্ভারে ভরা আজ কৃষকের
মুখরিত প্রান।
জয়টীকা মাথে হাসে চাঁদ দূর জড়োয়া আকাশে
মুছে যায় কৃষকের সব অবসাদ আনন্দ নির্যাসে
শিশিরের লালিত্যে ভেজা মাঠ সূর্যের
আলোয় হাসে
নবান্ন উৎসব বাঙ্গালির মন ও মননে
জাগে উল্লাসে।
Leave a Reply