শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে

হেমন্ত

শাহিদা ইসলাম।।

হেমন্ত মানেই রোদের গাঁয়ে হিমেল হাওয়া,
হেমন্ত মানেই পিঠা পুলির ঘ্রাণে মাখা।
হেমন্ত মানেই নবান্নের সুর আসি আসি করা।
হেমন্ত মানেই ধানের শীষে শিশির পড়া।
মেঘ নেই তবু ঠাণ্ডা হওয়া।

ফোঁটা ফোঁটা শিশির পড়ে
যেই না সকাল হয়।
ফুলগুলো সব সজীব হয়
তাতে ভিজে গিয়ে
বেলা হলে হাসে তারা
গাত্রমোড়া দিয়ে।
সন্ধ্যা হলেই চারিদিকে
মৌ মৌ ঘ্রাণ হয়,
এদিক ওদিকে চেয়ে দেখি ছাতিমের সুঘ্রাণ।
হেমন্ত কালে ছাতিম ফুলে ভরে থাকে গাছ।

পাক ধরছে ধানের রঙে
হচ্ছে তারা হলুদ
ফিংগে নাচে লেজ দুলিয়ে হেমন্ত বাতাসে।
মৌমাছি আর মন ভ্রমরা উড়ে উড়ে কয়,
এমন দিনে মধুকর কি
থাকে ঘরে বসে?
মধুর আশায় গান গেয়ে যায়
প্রতিটি ফুল শুষে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD