শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কিশোরগঞ্জে নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ,আহত-১

কিশোরগঞ্জে নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ,আহত-১

খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধি\

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদকে কেন্দ্র করে দুই প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে একজন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে,উপজেলার মাগুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মাগুড়া ধনীপাড়ায় দুই প্রার্থীর (জাতীয় পার্টি ও স্বতন্ত্র) সমর্থকদের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে জাতীয় পার্টির প্রার্থী আখতারুজ্জামান মিঠু (লাঙ্গল) সমর্থকরা লাঠি সোটা নিয়ে স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হোসেন শিহাব (চশমা) চেয়ারম্যানের সমর্থকের উপর হামলা করে। এতে আহত হয় মাগুড়া মিয়া পাড়ার ইউসুফ আলীর ছেলে শরিফুল ইসলাম (৪০)। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে মাগুড়ার বিভিন্ন পাড়ায় পাড়ায় থমথমে বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলেই দু’পক্ষের সমর্থকরা স্বশস্ত্র অবস্থায় আবার রাস্তায় অবস্থান করছে। স্থানীয় লোকজন বলেন,ইউপি নির্বাচনকে কেন্দ্র করে মাগুড়া ইউনিয়নে যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হতে পারে।
জাতীয় পার্টির প্রার্থী আখতারুজ্জামান মিঠুর সাথে কথা তিনি বলেন,শিহাব নিজেই বৃহস্পতিবার বাদশাকে মারধর করার কারণে আজকে হয়তো এমন ঘটনা ঘটেছে। তবে আজ যা ঘটেছে তা পূর্ব শত্রæতার কারণেই হতে পারে।
মাগুড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হোসেন শিহাব বলেন,আমার কর্মীরা ভোট করার জন্য মাগুড়া ধনীপাড়ায় গেলে আমার কর্মীদেরকে মিঠুর সমর্থকরা মারধর করে এবং এতে শরিফুল আহত হয়।
কিশোরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম শরীফ বলেন,বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশের টহল চলছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD