শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সুবর্ণচরে ৭ দিন ব্যাপী পারিবারিক হাঁস-মুরগী পালনের প্রশিক্ষণ

সুবর্ণচরে ৭ দিন ব্যাপী পারিবারিক হাঁস-মুরগী পালনের প্রশিক্ষণ

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

নোয়াখালী সুবর্ণচরে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত “কর্ম প্রত্যাশী যুবদের দক্ষতা বৃদ্ধিমূলক” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাত দিন ব্যাপী পারিবারিক হাঁস-মুরগী পালনের প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২২ নভেম্বর) বেলা ১২ টায় উপজেলার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তাসলিমা ফেরদৌস এবং উদ্বোধন শেষে প্রশিক্ষণার্থীদেকে প্রশিক্ষণ দেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও কোর্স সমন্বয়ক মোঃ সাইফুল আজম ও সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবদুল মান্নান এবং সবুজ বাংলাদেশ সুবর্ণচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল শিমুল।

উক্ত কোর্সে প্রশিক্ষণার্থী হিসেবে ১ জন যুব ও ২৯ জন নারী’সহ মোট ৩০ জন অংশগ্রহণ করেন।

সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও কোর্স সমন্বয়ক মোঃ সাইফুল আজম জানান, ১জন যুব ও ২৯ জন নারী’সহ মোট ৩০ প্রশিক্ষণার্থীদের নিয়ে পারিবারিক হাঁস-মুরগী পালনের উপর ৭ দিন ব্যাপী এই কোর্স অনুষ্ঠিত হয়। এবং আগামী ২৮ নভেম্বর রবিবার সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে সকল প্রশিক্ষণার্থীকে ভাতা ও সনদ প্রদান’সহ উক্ত কোর্স সম্পন্ন হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD