শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
হৃদয় গহীনে একলা তুমি

হৃদয় গহীনে একলা তুমি

হাসনাহেনা রানু

বুকের ভেতর এক সমুদ্র চাপা কান্না
কখনো ঢেউ ভাঙে
কখনো দুর্নিবার ঢেউ হয়ে ছুটে যায় বহুদূরে
কখনো নিঃশব্দ বিচরণ।
যদি এ চোখে এক সমুদ্র জল শুকোয়
তাতে তোমার কি যায় আসে?
তুমি ভালবাস আমাকে?
ছুঁয়ে দাও কান্নার জল এ চোখে ;
ভালবাসতে আমার কেমন ভয় …
কিন্তু হলে কি হবে ?
তুমি তো আর কোথাও আমার নেই —

বুকের ভেতর এক আকাশ নীল কষ্ট
ফেরারী দিনের মত ছুঁয়ে যায় আমাকে :
আজ ও তোমায় আমি খুঁজি
শুকিয়ে যাওয়া স্তব্দ বিকেলের হলুদ রোদের মায়ায়
সমুদ্র বুকে পাথরের জল পিপাসায় ,
তৃষ্ণার্ত মনে উড়ন্ত মেঘ আর নরম বৃষ্টির ঝাপটা।
থমকে থাকা নীরব রাত্রির ঠৌটে চুঁইয়ে চুঁইয়ে ঝরে পড়ছে ভোরের অব্যর্থ শিশির ,
দুর্নিবার সমুদ্র আকর্ষণে বিমোহিত শিশির স্বপ্ন ;
কম অবাক হইনি আমিও
একটু একটু করে ব্যাপৃত করেছ তুমি আমার বিমুগ্ধ হৃদয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD