শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যুতে সড়কে সহপাঠীদের বিক্ষোভ

নোবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যুতে সড়কে সহপাঠীদের বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি

ট্রাকের চাপায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী অজয় মজুমদারের (২৩) মৃত্যুর ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩ টার দিকে প্ল্যাকার্ড হাতে নিয়ে সোনাপুর জিরো পয়েন্ট অবরোধ করেন তারা। তারা ‘অজয় হত্যার বিচার চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।

পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী এস এম মইনুল হক বলেন, আমরা আমাদের বড় ভাইকে হারিয়েছি। এর আগেও অনেক সড়ক দুর্ঘটনা হয়েছে প্রশাসন নজর দেয় নি। আমরা আমাদের ভাইয়ের হত্যার বিচার চাই।

একই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফারদ্বীন এহসান শাওন বলেন, এই সড়ক অনিরাপদ কিন্তু কারো ভ্রুক্ষেপ নেই। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি। এছাড়া সড়ককে নিরাপদ করতে প্রশাসনের প্রতি অনুরোধ করছি।

উল্লেখ্য, মঙ্গলবার (০৭ ডিসেম্বর) দুপুরে সোনাপুর জিরো পয়েন্টে ট্রাকচাপায় অজয় মজুমদার (২৩) নামে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়ে।

অজয় মজুমদার বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স ও লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের বাদল চন্দ্র মজুমদারের ছেলে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD