শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সুবর্ণচরে ৭০% ভর্তুকিতে কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার যন্ত্র বিতরণ

সুবর্ণচরে ৭০% ভর্তুকিতে কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার যন্ত্র বিতরণ

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

নোয়াখালী সুবর্ণচরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সমন্বিত ব্যাবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রীকরণ প্রকল্পের আওতায় ৭০% ভর্তুকিতে এক কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার যন্ত্র বিতরণ করা হয়েছে।

উপকারভোগী মোঃ নরুল হক চৌধুরী সে চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের মোঃ ফজলুল হকের ছেলে।

আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩ টায় উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যার উপস্থিতিতে কৃষি অফিসারের কার্যালয়ের সামনে এই কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ হারুন অর রশিদ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ তাসলিমা ফেরদৌসী, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মায়দুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছার আহম্মেদ, চরক্লার্ক ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট মোঃ আবুল বাসার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ কামাল উদ্দিন, সাংবাদিক ইব্রাহিম খলিল শিমুল এবং উপকারভোগী কৃষক, কোম্পানী প্রতিনিধিগণ ও কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারি বৃন্দ।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন- “উক্ত কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে কৃষক একই সাথে ধান কর্তন, মাড়াই, ঝাড়াই ও বস্তাভর্তি করতে পারবেন। ফলে কৃষকের উৎপাদন খরচ অনেকাংশে কমে যাবে এবং কৃষকের আয় বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।” উল্লেখ্য চলতি অর্থ বছরে সুবর্ণচর উপজেলায় চারটি রিপার যন্ত্র, একটি পাওয়ার থ্রেসার ও দুইটি কম্বাইন হারভেস্টার যন্ত্র বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD