শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালীতে ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নোয়াখালীতে ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে ইন্টারনেট (ওয়াইফাই )সংযোগের লাইনের তার টানতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কামাল উদ্দিন প্রকাশ চন্দন (২৮) নামের এক যুবক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি ) বেলা সাড়ে ১১টারদিকে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর ১নম্বর ওয়ার্ডের বটতলা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত কামাল উদ্দিন চন্দন পাশ্ববর্তী ৮নং বীজবাগ ইউনিয়নের বক্সীর বাদশা মিয়া চৌকিদার বাড়ির মো.সাহাব উদ্দিন ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চন্দন মঙ্গলবার বেলা সাড়ে ১১টারদিকে সহকর্মীদের নিয়ে ওয়াইফাই ইন্টারনেট সংযোগ লাইনের তার বৈদ্যুতিক খুটির সঙ্গে টানানোর সময় অসাবধানতা বসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুটি থেকে ছিটকে নিছে মাটিতে পড়ে গুরুত্বর আহত হয়।

এ সময় স্থানীয়রা তাকে দ্রুক উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী জানান, এ ঘটনা থানায় কেউ অবহিত করেনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD