শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
জামালপুর নার্সিং ইনস্টিটিউটের ২৯ শিক্ষার্থীর করোনা শনাক্ত: মোট শনাক্ত ৩৯

জামালপুর নার্সিং ইনস্টিটিউটের ২৯ শিক্ষার্থীর করোনা শনাক্ত: মোট শনাক্ত ৩৯

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুরে নতুন করে একদিনে অর্থাৎ গত ২৪ ঘণ্টায় ৩৯ জনের শরীরে করোনা পজিটিভ হয়েছেন। তার মধ্যে জামালপুর জেনারেল হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের ২৯ জন শিক্ষার্থী করোনায় সংক্রমিত হয়েছেন। নার্সিং ইনস্টিটিউট কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হাসপাতালের সেবা প্রদান বন্ধ করে দিয়েছেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, হাসপাতালে আইসোলেশন ব্যবস্থা না থাকায় তারা আতঙ্কিত হচ্ছেন। নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ রানী রহমান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আক্রান্তদের বেশির ভাগকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ২০ জানুয়ারি জামালপুর জেলা সিভিল সার্জন অফিসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৪ টি নমুনা পরীক্ষায় ০ জন এবং জেলা/উপজেলা পর্যায়ে (পিসিআর ল্যাব সহ) আরএ টেস্টে ২০৩ টি নমুনা পরীক্ষায় ৩৯ জন অর্থাৎ মোট ২১৭ টি নমুনা পরীক্ষায় আরও মোট ৩৯ জন (জামালপুর সদর- ৩৮ জন ও মেলান্দহ- ১ জন) কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে। সর্বমোট সংক্রমণ ৫৩১১ জন শনাক্ত হয়েছেন।
সিভিল সার্জন ডাঃ প্রণয় কান্তি দাস গণমাধ্যমকে বলেন, গত ২৪ ঘন্টায় সর্বশেষ এলাকা ভিত্তিক শনাক্ত হয়েছেন এর মধ্যে জামালপুর সদর উপজেলা- নার্সিং ইনস্টিটিউট ২৯ জন, RAB অফিস ২ জন, পুলিশ লাইন, পাঁচরাস্তা, বজ্রাপুর, কাছারীপাড়া ২ জন, বোসপাড়া ও কালীবাড়ী। মেলান্দহ উপজেলা- মেলান্দহ।
সর্বশেষ সুস্থ- ৩ জন (জামালপুর সদর ২ জন ও মেলান্দহ ১ জন)। সর্বমোট সুস্থ- ৫১৩৯ জন।
সর্বশেষ মৃত্যু- ০ জন।
সর্বমোট মৃত্যু- ৯৫ জন।
সর্বশেষ নমুনা সংগ্রহ- ২১৭ টি।
সর্বমোট নমুনা সংগ্রহ- ৪২৩৪৫ টি। জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক, ডা. মো. মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, সারা দেশের মতো জামালপুরে করোনা সংক্রমণ মহামারি আকার করছে। নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ছাড়াও ইন্টার্ন চিকিৎসকসহ ১১ জন চিকিৎসক এবং আরও ৪ জন সিনিয়র নার্স করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। করোনা সেবায় হাসপাতালে একটি আলাদা ইউনিট চালু রাখা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD