বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত

গরু

(নির্বোধ গরুর অব্যাক্ত ভাষা নিয়ে নিবেদন)

বিনয় মন্ডল
.
আমরা নির্বোধ বুদ্ধিহীন গরু
সভ্যতা থেকে সভ্যতা ধরে
লাঙ্গলের ফালায় তোমাদের অনবরত
উন্নত করে ফসলে ভরেছি গোলা।
.
আমাদের দুধ আর মাংসে আজম্ম
তোমাদের শরীর মোটাতাজা করে
পূরণ করেছি আমিষের অভাব
চামড়া ও লোমে শরীর ঢেকেছো
তৈরী করেছো জুতা ও পোষাক
শিং ও হাড়ে জামায় পড়েছো সুদৃশ্য বোতাম।
.
আমরা বলদ প্রাচীন সভ্যতা ধরে
কাঁধে তুলে নিয়েছি জোঙ্গাল
যুগ যুগ ধরে তোমাদের ঘানি টেনে
লাঙ্গন ও মইয়ে চাষাবাদ করে
সমতল করেছি তোমাদের জীবন।
.
অথচ আজ সভ্যতার বুক চিরে
আবাদী জমি অনাবাদি করে
ভেঙ্গেছো ফসলের চির ঘুম
আমাদের অবাধ বিচরণ বন্ধ করে
অনবরত গরু বলে গালি দিয়ে
গলায় পড়িয়েছো লম্বা দড়ি
মাঠ থেকে গোয়ালে বন্দি করে
বারংবার করিয়েছো কৃত্রিম স্নান
আমরা তবুও মুখ বুজে সহ্য করে
লাঙ্গলের ফালায় কষ্টের ঘামে
ফলিয়েছি মাঠে সবুজ ফসল।
.
আমরা নির্বোধ বুদ্ধিহীন গরু
পরস্পর শিং দিয়ে তোমাদের তাড়া করে
জ্বলে উঠি যদি গোয়াল থেকে গোয়ালে
তোমাদের কে বাঁচাবে তখন?
.
তবুও পেট ভরে যদি খড়-কুটা দাও
লাঙ্গল ও মইয়ে আবাদ করবো জমি
দুধ ও মাংসে মিটাবো আমিষের অভাব
গ্রাম জুড়ে ভরে দিবো ফসলের উল্লাস।
.
লালবাগ, ঢাকা
২৮.০৮.২০

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD