বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ইজিবাইক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক নিহত, আহত-১

ইজিবাইক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক নিহত, আহত-১

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে ইজিবাইক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে সড়কে প্রান গেল মো. মোস্তফা (৪০) নামে এক মোটরসাইকেল চালকের। মোস্তফা পিরোজপুর জেলার মঠবাড়ি কচুবাড়ি এলাকার হোসেনের ছেলে।

সোমবার রাত ৭টার দিকে ঝালকাঠি-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার গাজীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা শংকর মিস্ত্রী (৫৩) নামে এক যাত্রী আহত হয়। শংকর মিস্ত্রী পিরোজপুর জেলার মঠবাড়িয়া চড়কগাছিয়া এলাকার স্বর্গীয় রামকৃষ্ণ মিস্ত্রীর ছেলে।

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, মঠবাড়ি থেকে যাত্রী নিয়ে স্বরূপকাঠির উদ্দেশ্যে যাচ্ছিলেন মোটর সাইকেল চালক মোস্তফা। পথিমধ্যে রাজাপুর উপজেলার গাজিবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা ইজিবাইক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক মোস্তফা ও যাত্রী শঙ্কর গুরুত্বর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চালক মোস্তফাকে মৃত ঘোষণা করে শংকরকে ভর্তি করেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া ইজিবাইক ও মোটর সাইকেলটি জব্দ করেছে। একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD