বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সুদান মিশন ও মুজিববর্ষ বই বিতরণ

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সুদান মিশন ও মুজিববর্ষ বই বিতরণ

বাকের সরকার বাবর।।

এবারের বই মেলায় প্রথমবারের মত সুবিধা বঞ্চিত শিশুদেরকেও বইমেলার আনন্দে মাতিয়ে তুলতে বই প্রদান কর্মসূচী গ্রহণ করেছে বিকাশ । অভিযাত্রিক ফাউন্ডেশনের পরিচালনায় রায়ের বাজার ও মিরপুর স্কুলসহ ঢাকা, কুমিল্লা, বরিশালের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় এবং স্থানীয় লাইব্রেরী, মসজিদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ৫০০০ বই দেবে বিকাশ।

বিকাশের সাথে মেলায় আসা পাঠক-দর্শনার্থীরাও অংশ নিতে পারেন এই বই প্রদান কর্মসূচীতে। এ জন্য মেলা প্রাঙ্গনেই থাকছে বই দেয়ার ব্যবস্থা। যে কেউ তার পছন্দ অনুসারে নতুন বা পুরাতন বই বই প্রদান বুথে এসে দিতে পারবেন। প্রতি সপ্তাহে অভিযাত্রিক ফাউন্ডেশনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে মেলা প্রাঙ্গনে এসব বই তুলে দেয়া হবে। এরই ধারাবাহিকতায় বান্দরবান ট্যুরিস্ট পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম এর প্রথম প্রকাশিত বই সুদান মিশন ও মুজিববর্ষের শখানেক কপি তুলে দেয়া হয় বিকাশের প্রতিনিধির কাছে। প্রদান অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন ভবিষ্যতের প্রজন্মের জন্যই লেখা আমার এই বই, যেখানে দেয়া আছে জাতির পিতাকে বিদেশের মাটিতে প্রতিষ্ঠিত করার নানা বাস্তবায়িত সত্যিকারের গল্প। বই প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাংবাদিক লোকমান হোসেন পলা, বিজ্ঞান কবি ও বইটির প্রকাশক কবি হাসনাইন সাজ্জাদী সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ।

যারা ঢাকার বাইরে আছেন তারাও নিজ নিজ এলাকার বিকাশ সেন্টার বা বিকাশ কেয়ার’এ গিয়ে বই দিয়ে আসতে পারেন। এমনকি সারাদেশের বিভাগীয় শহরগুলো থেকেও যে কেউ চাইলে বই প্রদানের ইচ্ছা জানাতে পারেন। ইচ্ছুক ব্যক্তি বিকাশ’র ওয়েবসাইটের মাধ্যমে এই তথ্য জানাতে পারবেন। আর স্বেচ্ছাসেবীরা সেই বই সংগ্রহ করবেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD