শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে ‘দান সেবা সংঘ’র উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়

ঝালকাঠিতে ‘দান সেবা সংঘ’র উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের স্বেচ্ছাসেবামূলক সংগঠন ‘দান সেবা সংঘ’ এর উদ্যোগে নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ২শত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ‘দান সেবা সংঘ’ এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রোমান বিশ্বাস সহ সংগঠনের সদস্য বৃন্দরা। সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রোমান বিশ্বাসতিনি জানান, স্কুলের প্রত্যকে শিক্ষার্থীদের ইউনিক আইডির তালিকায় রক্তের গ্রুপ থাকা বাধ্যতামূলক করা হলেও অনেকেই নিজের রক্তের গ্রুপ জানেন না। সরকারি ব্যবস্থায় রক্তের গ্রুপ নির্ণয় এর কোনো উদ্যোগ না থাকায় অনেকেই ভুল তথ্য দেয় ইউনিক আইডি কার্ডে। এই সমস্যা সমাধানের জন্য যতটা সম্ভব নথুল্লাবাদ ইউনিয়ন এর মানবিক সংগঠন স্বেচ্ছায় কাজ করে যাবে। তিনি আরো জানান, নথুুল্লাবাদ দান সেবা সংঘ বিভিন্ন দুর্যোগ সময়ে গরীব অসহায় মানুষকে নিঃস্বার্থ ভাবে সেবা দিয়ে আসছে। যারা মানবিক সংগঠনে যুক্ত হয় তারা কখনো খারাপ কাজে উৎসাহী হতে পারেনা। আমাদের ইচ্ছা ছাত্র-যুবদের নিয়ে মানবিক কাজ করা যাতে সমাজ, এলাকা থেকে সকল বৈষম্য, খারাপ, অপরাধ, অসহায়ত্ব দূর হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD