শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নল‌ছি‌টি‌তে বাসচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধ

নল‌ছি‌টি‌তে বাসচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধ

আমির হোসেন, ঝালকা‌ঠি প্রতিনিধিঃ

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া জোলাখালি খেয়াঘাট এলাকায় বাসের চাপায় মমতাজ বেগম (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

রোববার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ বেগম ঝালকা‌ঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া গ্রামের মৃত রতন খানের স্ত্রী।

ঘটনার পরপরই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচার দাবিতে স্লোগান দেন।

অবরোধের কারণে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। প্রায় পৌনে এক ঘণ্টা পর সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দপদপিয়া জোলাখালি খেয়াঘাট এলাকায় সড়ক পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন ওই নারী পথচারী। এ সময় অজ্ঞাত একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে এসে ভুল পাশে গিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।

দুর্ঘটনায় পথচারীর মৃত্যুর তথ্য নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকাবাসী সড়ক অবরোধ তুলে নিয়েছে।

অভিযুক্ত চালক ও পরিবহনটি চিহ্নিত করে আইনানুগ ব‌্যবস্থা গ্রহন করা হ‌বে ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD