নিলুফা।।
মুজিব তোমায় দেখিনি আমি,
দেখেছি তোমার আদর্শের প্রতিচ্ছবি।
তুমি বীর,তুমি শ্রেষ্ঠ
তুমি মহান, তুমি আদর্শ
তুমি বাংলার গান,তুমি বাংলার প্রাণ;
তুমি বজ্র কন্ঠে রুখে দাঁড়িয়ে
করেছ বেইমানদের অবসান।
তুমি অন্ধ গুহার ঘরে এক টুকরো আলো,
মুজিব!তোমায় বড্ড বাসি ভালো।
তুমি আছো কোটি মানুষের শূন্য উদরে,
তুমি আছো কোটি বাঙ্গালীর করুণ নয়নে।
ডাকিছে তোমারে এই বাংলা ;
তবে কি আসবে না তুমি?
হাজার প্রাণ মরিছে এ প্রান্তরে
বিনিময়ে পেয়েছি এক মহান স্বাধীনতা।
১৭ই মার্চ জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন নিয়ে লিখা।
Leave a Reply