শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
মুম্বাইয়ে বৃষ্টিতে জলের তলায় রাস্তা, বাতিল একাধিক ট্রেন

মুম্বাইয়ে বৃষ্টিতে জলের তলায় রাস্তা, বাতিল একাধিক ট্রেন

কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

মুম্বইতে হওয়া মুষলধারে বৃষ্টির জেরে একাধিক জায়গায় জল জমে গিয়েছে ৷ রাস্তায় প্রায় হাঁটু জল জমে গিয়েছে ৷ এর জেরে প্রচুর গাড়ি আটকে রয়েছে ৷ বহু জায়গায় মানুষ আটকে গিয়েছে ৷ পুলিশ স্থানীয় মানুষের সাহায্যে তাদের উদ্ধার করেছেন এবং সুরক্ষিত জায়গায় পৌঁছে দিয়েছেন ৷ অতিভারী এই বৃষ্টির জেরে ট্রেন পরিষেবাও ব্যাহত হয়েছে ৷

বাস ও রেল পরিষেবা ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে ৷ মৌসম বিভাগের তরফে আগেই জানানো হয়েছিল যে বুধবার মুম্বইতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

মঙ্গলবার মাঝরাত থেকে প্রবল বৃষ্টি শুরু হয় ৷ জল জমে যাওয়ায় সেন্ট্রাল রেলওয়ে একাধিক ট্রেন বাতিল করে দিয়েছে এবং বেশ কিছু ট্রেনের রুট বদল করে দেওয়া হয়েছে ৷

অন্যদিকে দিল্লিতেও এদিন হাল্কা বৃষ্টি শুরু হয়েছে ৷ এর জেরে মঙ্গলবারের প্রচন্ড অস্বস্তিকর গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে ৷ দিল্লিতে গত ১৩ দিনে বৃষ্টি হয়নি ৷ ৮ সেপ্টেম্বর সফদরগঞ্জে শেষ বৃষ্টি হয়েছিল ৷ চলতি মাসে দিল্লিতে কেবল ৩ দিন বৃষ্টি হয়েছে

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD