রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

শিরোনাম :
মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা
সুবর্ণচরে ১৪’শ কৃষক পাচ্ছে বিনামূল্যে আউশ ধান ও রাসায়নিক সার

সুবর্ণচরে ১৪’শ কৃষক পাচ্ছে বিনামূল্যে আউশ ধান ও রাসায়নিক সার

ইব্রাহিম খলিল শিমুল, সুবর্ণচর, নোয়াখালী।

নোয়াখালী সুবর্ণচরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-১/২০২২-২৩ মৌসুমে বিনামূল্যে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) বেলা ১২ টায় উপজেলার কৃষি প্রশিক্ষণ হলে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রনোদণা বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ হারুন অর রশিদ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মায়দুল হাসান, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো: কামাল উদ্দিন, চরবাটা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব, সাংবাদিক আরিফ সবুজ, ইব্রাহিম খলিল শিমুল এবং কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও উপকারভোগী কৃষক।

উল্লেখ্য, সুবর্ণচরে ১ হাজার ৪০০ জন কৃষক পাচ্ছে এই প্রনোদণা। প্রতিজন কৃষক উফশী আউশধান আবাদের জন্য ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পাবে। এর মধ্যে বুধবার উদ্বোধনের মাধ্যমে ২০ জন কৃষকের মাঝে এই প্রনোদণা প্রদান করা হয়। এবং পর্যায়েক্রমে অন্যান্য কৃষকের মাঝে এটি বিতরণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD