বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই

আগমন

শেখ নাসির উদ্দিন

যদি কখনো বলি ভালবাসি
তাহলে হাতে পাবে সাদা শুভ্র কাঠগোলাপ

তোমার সাথে প্রজাপতি উড়ে যাওয়া
এক বিকেলে ধানমন্ডির লেকে বসে জুড়ব আলাপ।

যদি তোমার কাছে চোখ বন্ধ একটা মূহুর্ত চাই বৈশাখে রমনায় ছায়ানটের গানে পাশাপাশি পাই

তোমার কাঠগোলাপী ঐ দু’হাত আমায় দিও
লাল, সবুজ রেশমি চুড়িতে হাত ভরিয়ে দিব
তখন কানের কাছে ঝন ঝানি শব্দ নিও

যদি তোমার ভ্যাবলা চোখে আমার দিকে তাকাও
তোমার প্রিয় শাড়ীর কুচি দিতে হিমশিম খাও
তবে তোমার খোপায় গুজে দিব গোলাপ
শাড়ীর কুচি টাও দিতে পারি ধরে
আমার গিফটাও দিও কিন্তু মনে করে

শ্যাম্পু করা তোমার চুলের সুবাশ নিতে যদি দাও
শিল্পকলার পুতুল নাচ দেখতে নিয়ে যাব
যদি হুড তোলা রিকশায় আমার সাথে যাও

এই নববর্ষে ঘুচুক আছে যত আধাঁর কালো
জীবনের শেষ নববর্ষেও বলতে চাই বাসি তোমায় অনেক ভালো

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD