শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালীতে পাওয়ার টিলার খাদে পড়ে, চালকসহ নিহত ৩

নোয়াখালীতে পাওয়ার টিলার খাদে পড়ে, চালকসহ নিহত ৩

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার একটি পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে চালকসহ তিন জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের আব্দুল মালেকের ছেলে বেলাল হোসেন (২৬), একই ওয়ার্ডের আব্দুল কুদ্দুসের ছেলে মো.রুবেল (২৫) ও আব্দুল মান্নানের ছেলে দেলোয়ার হোসেন (১৫)।

শুক্রবার (২২ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার তমরদ্দি থেকে ওছখালী বাজারের প্রধান সড়কের বেজুগোলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তমরদ্দি থেকে দুইজন হেলপারসহ চালক পাওয়ার টিলার চালিয়ে উপজেলার ওছখালী বাজারের উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা পথে তমরদ্দি থেকে ওছখালি সড়কের উত্তর বেজুগোলিয়া এলাকায় পাওয়ার টিলার পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চালকসহ দুই হেলপার নিহত হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD