বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
চাটখিলে দিঘীতে সাঁতার কাটতে গিয়ে উপ-কর কমিশনারের মৃত্যু

চাটখিলে দিঘীতে সাঁতার কাটতে গিয়ে উপ-কর কমিশনারের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে দিঘিতে সাঁতার কাটতে গিয়ে এক উপ-কর কমিশনারের মৃত্যু হয়েছে।

নিহতের নাম ওমর ফারুক মাসুম (৩৫) সে উপজেলার খিলপাড়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের কাশেম আলী মিছাব বাড়ির মৃত ফজলুর রহমানের ছেলে এবং ঢাকার উপ-কর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন তিনি।

বুধবার (৪ মে) দুপুরে উপজেলার খিলপাড়া ইউনিয়নের মল্লিকা দিঘিতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওমর ফারুক মাসুম তিনি ৩১ তম বিসিএস এ যোগদানের পর ঢাকার উপ-কর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। বুধবার দুপুরের দিকে ওমর ফারুক মাসুম ৬ জন বন্ধু এবং সহকর্মিসহ মল্লিকা দিঘিতে গোসল করতে নেমে সাঁতার কেটে দিঘীর মাঝখানে যান। ৬ জন বন্ধু এবং সহকর্মী ফিরে আসতে পারলেও, তিনি দিঘির মাঝখান থেকে সাঁতরিয়ে দিঘির ঘাটে ফিরে আসতে পারেননি।

খবর পেয়ে, খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ইকবাল হোসেন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে, স্থানীয়দের সহায়তায় মাসুমের সন্ধানে দিঘিতে তল্লাশি অভিযান চালায়। পরে বিকেল সোয়া ৫টার দিকে নিহত উপ-কর কমিশনারের মরদেহ উদ্ধার করে চাটখিল উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, কয়েক ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা দিঘি থেকে উপ-কর কমিশনারের মরদেহ উদ্ধার করে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD