শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালীতে চুলার আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু

নোয়াখালীতে চুলার আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাটির চুলার আগুনে পুড়ে দুই শিশু ছাই হয়ে গেছে। তারা সম্পর্কে আপন ভাই বোন।

মৃত নোমান (৭) ও মাহি (৩) উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের বীর নারায়ণপুর গ্রামের আহম্মদ আলী বেপারী বাড়ির ইকবাল হোসেনের ছেলে মেয়ে।

মঙ্গলবার (১০ মে) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বীর নারায়ণপুর গ্রামের আহম্মদ আলী বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন বীজবাগ ইউনিয়নের চেয়ারম্যান সেলিম উদ্দিন।

তিনি আরো জানান, বীর নারায়ণপুর গ্রামের ইকবাল একজন হোটেল মেসিয়ার হিসেবে জীবিকা নির্বাহ করে আসছে। তাঁর স্ত্রী গোলাপী বেলা ১১টার দিকে রান্না ঘরের মাটির চুলায় দুপুরের খাবারের রান্না শুরু করে। রান্না ঘরের সাথে লাগোয়া হচ্ছে তাদের বসত ঘর। রান্না শুরু করে গোলাপী পুকুরে যান এবং পরিবারের অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়েন। চুলার পাশে রাখা ছিল শুকনো গাছের পাতা।

একপর্যায়ে চুলার আগুন ওই পাতায় ছড়িয়ে পড়লে রান্না ঘর ও বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ওই সময় বসত ঘরের চৌকিতে থাকা দুই শিশু বাচ্চাও পুড়ে ছাই হয়ে যায়। রান্না ঘরে গ্যাসের একটি সিলিন্ডার থাকায় তা বিস্ফোরণে আগুনের লেলিহান শিখা আরো দ্রুত ছড়িয়ে পড়ে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD