শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
একমাত্র আয়ের উৎস ভ্যান চুরি হওয়ায় হতাশ যুবক

একমাত্র আয়ের উৎস ভ্যান চুরি হওয়ায় হতাশ যুবক

মোঃ জসিম উদ্দিনঃ
খানসামা প্রতিনিধি
একমাত্র আয়ের উৎস ভ্যান চুরি হওয়ায় হতাশ মকবুল হোসেন

দিনাজপুর জেলার খানসামা উপজেলার ছাতিয়ান গড় এলাকায় অসহায় যুবক মকবুল এর একমাত্র আয়ের উৎস ব্যাটারি চালিত ভ্যানটি চুরি হয়ে গেছে। হতাশ হয়ে তিনি ভ্যানটি খুঁজে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়।
উপজেলার ছাতিয়ান গড় এলাকায় মশিয়ার পাড়ার ফজর আলির ছেলে মকবুল হোসেন বলেন, প্রতিদিনের ন্যায় বুধবার সন্ধ্যাকাল ভাড়া মেরে এসে রাতের বেলা বাড়ির ভিতর ঘরের চালিতে ভ্যানটি রেখে ঘুমাতে যাই….. পরে রাত ২ টার সময় দেখি বাড়ির দরজা ভেঙে ভ্যানটি চুরি করে নিয়ে গেছে কে বা/কারা।

তিনি বলেন, অনেক কষ্ট করে বিভিন্ন এনজিও থেকে ঋণ করে ৪৫ হাজার টাকায় ভ্যানটি কিনে ভাড়ায় ঋণের কিস্তি দিয়ে অবশিষ্ট যে কয় টাকা থাকে তা দিয়ে সংসার চালাই। একমাত্র আয়ের উৎস ভ্যানটি চুরি হয়ে গেলো। এখন কি করবো, কিভাবে ঋণের টাকা পরিশোধ করবো আর সংসারই বা কেমনে চালাবো ভাবতে পারছিনা।

আয়ের উৎস একমাত্র ভ্যানটি চুরি হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD