শুভ্রব্রত রায়।।
পাখির মতো যেতে ইচ্ছে করে উড়ে,
এই নীল আকাশ জুড়ে।
এই নীলাকাশ রবির কিরণে দেখতে লাগে অপূর্ব,
সমস্ত জীবকুল তা দেখে যেন করে গর্ব।
শুভ্র মেঘ যায় ভেসে মাঝে মাঝে এই আকাশ জুড়ে,
ভাবি আমি যদি পারতাম যেতে এভাবে বহু দূরে।
সূর্যোদয়ে এই নীলাকাশ হয়ে ওঠে রাঙা,
যা দেখে মনে হয় লাল রঙে হয়ে যাচ্ছে ঢাকা।
এই আকাশে বইছে নানান প্রকার বাতাস,
তাতেই তো চলছে আমাদের শ্বাস-প্রশ্বাস।
এই আকাশে উড়ে বেড়ায় অসংখ্য শঙ্খচিল,
বসে আমি ভাবি যদি হতো আমার ওদের সাথে মিল।
যদি পাখিদের মতো আকাশে উড়তে পারতাম,
তাহলে সুন্দরভাবে সমস্ত জগতকে দেখতাম।
স্বচ্ছ আকাশে সূর্যালোকে জগৎ হয়ে ওঠে ঝলমল,
সেই আলোই তো সমস্ত জীবকুলের সম্বল।
এই আকাশ থেকে এসে রৌদ্র ছায়ায় মিশে,
জগতের সূর্যাস্ত হয় দিনের পরিশেষে।
___________________________________________
Leave a Reply