শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নীলফামারিতে রংপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধান জমিতে

নীলফামারিতে রংপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধান জমিতে

খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার পুটিমারি ইউনিয়নের বাকেরের চাতাল সংলগ্ন একটি জমিতে রংপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড় বাংলাবান্ধা গামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ধান ক্ষেতে উল্টে গেছে। গাড়ী নম্বর ঢাকা মেট্রো- ঘ ১১-৪৫৭১।

রংপুর থেকে আসা নীলফামারী গামী এক যাত্রী জানান, আমি আমার বাবার বাড়ী নীলফামারীতে যাচ্ছি। আমার বাবা আমাকে ফোন করে আমার বর্তমান অবস্থান জানতে চান। আমি তখন আমার বাবাকে লোকেশনের কথা বলতে না বলতেই গাড়ী ধানক্ষেতে পড়ে যায় এবং আমার হাতে থাকা মোবাইলের ফোন পড়ে যায়। আমার সাথে থাকা স্বামী সন্তানকে নিয়ে গাড়ীর গ্লাস সরিয়ে কোনমতে বের হয়ে প্রানে বেঁচে যাই। তবে তিনি বলেন গাড়ীর সামনে কোন কিছু ছিল না। রাস্তা সম্পূর্ণ ফাঁকা ছিল।
খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ীতে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। তবে এ ঘটনায় বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরে কিশোরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকৃতদেরকে তাদের নিজ নিজ স্থানে পাঠানোর জন্য গাড়ীতে তুলে দেন।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার বলেন,আমি নিজেই ঘটনাস্থলে আছি। কেউ কোন বড় ধরণের হতাহতের স্বীকার হয়নি। গাড়ী তোলার পর বাকী সবকিছু জানা যাবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD