বুধবার, ১৩ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ভালোবাসার বৃষ্টি

ভালোবাসার বৃষ্টি

ঊষাতন চাকমা

ভালোবাসার বৃষ্টি দিয়ে কিনে নেবো হৃদখরা
ঝরাপাতার গান শোনাবো নির্জনে নেই তাড়া।
গল্প বলা চলবে সাথে সুযোগ যদি আসে,
নদীর দেশে ঢেউয়ের তালে হৃদয় যদি হাসে।
নাম লেখাবো আকাশ তলে মেঘের ভাজে ভাজে
দেখবে তুমি আকাশগঙ্গা কেমন করে সাজে।
বরফ পাহাড় চড়ব যখন চাঁদের আলো ঝরবে
শীতল হাওয়ায় মাতাল হয়ে হৃদয় তোমায় খুঁজবে।
যুদ্ধ থেকে ফিরব যখন বীরের বেশে হেসে
আগ বাড়িয়ে করবে বরণ চরম ভালোবেসে।
শীত-গ্রীষ্ম আষাঢ়-শ্রাবণ বসবে মেলা ভালোবাসার
ষড়ঋতুর আবেগ মেখে মান ভাঙ্গাবো আমার প্রিয়ার।
সুখের তরী ভাসবে জলে সারাজীবন ধরে
ধন্য আমি তোমায় পেয়ে এত আপন করে।
—–

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD