বুধবার, ১৩ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
স্বপ্নের পদ্মা সেতু

স্বপ্নের পদ্মা সেতু

ঊষাতন চাকমা

দেখেছে বিশ্ব পদ্মার বুকে জন্ম নিয়েছে আজ একটি সেতু,
দুই তীর হবে এক- স্বপ্নটা ছিল কারো কাছে অলৌকিক শুধু।
দেশের গর্ব জনতার জয় এনেছে স্বস্তি পদ্মার মানুষের,
দেশের সম্মান বেড়েছে অনেক দিনগুলি আজ হোক বিজয়ের।
পদ্মার সেতু এনেছে শুধু দেশের গৌরবগাঁথা মালা,
কোন সাহসে বীরের দেশে মানুষেরে করে অবহেলা?
দানের তরে আসেনিকো ভেসে মহান এই সেতু পদ্মার,
নিজের বলে বলীয়ান বাংলা, দমিয়ে রাখবে সাহস কার?
পদ্মার সেতু প্রমাণ করেছে মানুষের বিশ্বাস ও ভালোবাসার,
দেশে আজ উল্লাস বন্যা আগামীর ভাষা- উন্নয়নের জোয়ার।
এক ধাপ এগিয়েছে আরো পথের নেই তো কোনো শেষ,
জয় হোক জীবনের মানুষের ভাগ্যের- সমৃদ্ধ বাংলাদেশ।

২৫/০৬/২০২২

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD