বুধবার, ১৩ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই

পদ্মাসেতুর গান

রূপশ্রী চক্রবর্তী

হায় হায় হায় হায়
সোনার ফসল হইলো নষ্ট করার কিছু নাই।

নাই নাই নাই নাই
সেই দিন আর নাই
উন্নয়নের খুললো দুয়ার
আনন্দ গান গাই।

সর্বনাশা পদ্মার বুকে
বাঁধন দিয়া ভাই
সেতু একখান গড়াইয়াছে
আর কি তবে চাই।
উন্নয়নের খুললো দুয়ার
আনন্দ গান গাই।

হায় হায় হায় হায়
ফেরির বুকে সময় নষ্ট করার কিছু নাই।

নাই নাই নাই নাই
সেই দিন আর নাই
সময় এখন হাতের মুঠোয়
আনন্দ গান গাই।

সর্বনাশা পদ্মার বুকে
বাঁধন দিয়া ভাই
সেতু একখান গড়াইয়াছে
আর কি তবে চাই।
উন্নয়নের খুললো দুয়ার
আনন্দ গান গাই।

দেশবাসীরই দুঃখে কাঁদে
হাসু আপার মনটাই
স্বপ্নের সেতু দিলেন গড়ে
দাবী ছিলো।একটাই।
তাইতো আমরা তাঁরই পাশে
গর্বিত বোন-ভাই।
আজ আনন্দ গান গাই।

সর্বনাশা পদ্মার বুকে
বাঁধন দিয়া ভাই
সেতু একখান গড়াইয়াছেন
আর কি বলো চাই।
উন্নয়নের খুললো দুয়ার
আনন্দ গান গাই।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD