শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে ১৫২ পরিবার পেল জমিসহ নতুন ঘর

ঝালকাঠিতে ১৫২ পরিবার পেল জমিসহ নতুন ঘর

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি জেলায় তৃতীয় পর্যায়ের ২য় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পেল ১৫২ গৃহহীন ও ভূমিহীন পরিবার। প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল্লী প্রধান অতিথি থেকে একযোগে সাড়া দেশের সাথে হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন। এর মধ্যে নলছিটি উপজেলায় ১২২ ও রাজাপুরে ৩০ পরিবারকে বৃহস্পতিবার ( ২১ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলার কাঁঠালিয়া, রাজাপুর ও নলছিটি উপজেলা পরিষদ অডিটরিয়ামে পৃথক পৃথক চাবি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কাঁঠালিয়া উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) সুভাস চন্দ্র গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক সহ সুবিধা ভোগীগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সুফল ভোগীদের মাঝে জমি সহ ঘরের চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী।

নলছিটিতে পৃথকভাবে আয়োজিত অনুষ্ঠানে ইউএনও রুম্পা সিকদার’র সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নাজমুল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন খরাতি প্রমুখ। সব শেষে উপজেলার ১২২ জন ভূমিহীন ও গৃহহীনের মাঝে প্রধান মন্ত্রীর উপহার পাকা ঘরের চাবি হস্তান্তর করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD