বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
সুবর্ণচরে বিএডিসি’তে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সুবর্ণচরে বিএডিসি’তে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইব্রাহিম খলিল শিমুল, সুবর্ণচর, নোয়াখালী।

“বিএডিসি’র বীজ, কৃষকের আস্থার প্রতীক” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী সুবর্ণচর উপজেলায় ডাল ও তৈলবীজ বর্ধন খামার আধুনিকীকরণ এবং চুক্তিবদ্ধ চাষীদের মাধ্যমে বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ প্রকল্পের আয়োজনে এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে বীজ বর্ধন খামার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর মিলনায়তনে এ আধুনিক পদ্ধতিতে বীজ উৎপাদন প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণ কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সুবর্ণচর উপজেলা বিএডিসি’র উপ-পরিচালক রিপন চন্দ্র মজুমদারের সঞ্চালনায় এ সময় কৃষি প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বিএডিসি’র প্রকল্প পরিচালক মো. আজিম উদ্দিন, বিনা উপ-কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রায়হান শিকদার, উপজেলা কৃষি অফিসার মো. হারুন অর রশিদ, বারটান এর আঞ্চলিক উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ জহিরুল উল্যাহ, বিএডিসি’র উপ-সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম ও উপ-সহকারী পরিচালক মো. ইমাম উদ্দিন, চুক্তিবদ্ধ চাষা খন্দকার মো. দিদারুল আলম, সাংবাদিক ইব্রাহিম খলিল শিমুল সহ প্রমুখ।

উল্লেখ্য, এ কৃষি প্রশিক্ষণে উপজেলার বিএডিসি’র চুক্তিবদ্ধ চাষী ও প্রান্তিক ৩০ জন কৃষকদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এবং বিএডিসি’র প্রকল্প পরিচালক মো. আজিম উদ্দিন এর সভাপতিত্বে এই প্রশিক্ষণ সম্পন্ন করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD