বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
পদ্মা একটি নদীর নাম

পদ্মা একটি নদীর নাম

মালেক মাহমুদ।।

পদ্মা একটি নদীর নাম
এই নদীতে পানির মাঝে আছে ইলিশ মাছ
ইলিশ খেতে বড্ড মজা বলছে মহারাজ
নদীর বুকে ঢেউয়ের খেলা চরে কাশের বন
নদী আমার কাইড়া নিছে আনন্দযাপন।

পদ্মা একটি তুফান নদী
এই নদীতে তুফান ওঠে হাওয়ায় তুলে ঝড়
কত মাটি কত বাড়ি নদীর সরোবর
নদী যেমন নদী তেমন নদী নদীর কাছে
ভয় দেখানো পদ্মা নদীর জোয়ারভাটা আছে।

পদ্মা একটি বাংলা নদী
নদীর বুকে বাঙালিদের কন্ঠে বাংলা গান
পদ্মা নদীর ইলিশবাকল এই তোলে তুফান
নদীর বুকে চর জেগেছে দেখতে কারুকাজ
ভাঙা গড়া পদ্মা নদীর‌ নানান রঙের‌ সাজ।

পদ্মা একটি স্বপ্ন নদী
স্বপ্নদেখা পদ্মাসেতু আনন্দ ধুড়ফুকে
বাস্তবায়ন হতে দেখি আনন্দমন সুখে
এপার থেকে ওপারে যাই সেতুর আলোদেখে
কী যে খুশি বড্ড খুশি আনন্দরঙ মেখে।

পদ্মা একটি স্বপ্নরেখা
পদ্মা একটি স্বপ্নসেতু আমার চোখে দেখা
শেখ হাসিনার নামের সঙ্গে মনমতায় লেখা
পদ্মাসেতু নাম যতদিন খাতার পাতায় আঁকবে
শেখ হাসিনা নাম ততদিন ধরার বুকে থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD