বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই

মোনালিসা

শামস মনোয়ার।।

আমি তোমায় ভালোবাসি না মোনালিসা
যুগের সাক্ষী শিল্পের ছোঁয়া
রয় অপূর্ণ আমারই ভুবন
বড্ড তৃষ্ণার্ত,
কী মোহময় এই অপূর্ণতা

যে হাসি হেসেছিলে প্রথম যৌবনে
স্নেহেরই সীমানায়
অক্লান্ত এক পরশ
মায়া জাগায় খুব অন্তরে
ভেবে মরি
আর নয় বৃথা সময়

জানি এসব শব্দেরই মালা
তোমার চোখে দেয় না ধরা
বিরামহীন ক্লান্তি অবসাদ জাগায়
কবিতার স্তরে স্তরে
হারিয়ে যাই বারে বারে
মোনালিসা মনে হয় তুমি সর্বনাশী

লিওনার্দো তুমি কেন ক্ষমা করলে না
অন্ধের নেই কোনো মোনালিসা
তবুও ঋণী
মনের জানালা বন্ধ করে
দিতে চাই তোমায় মোনালিসা
পৌরুষের শেষ রক্ত বিন্দু
তিলে তিলে গড়ে উঠবে
মায়ার পাহাড়
সঙ্গমের বৈধতা মানবে না হিসাবমালা
থাকবে বুভুক্ষু নেশা
এক সাগর কামনা পেরিয়ে
পারব কি মোনালিসা
তোমায় নিয়ে সুর বাঁধতে ?

জানো একবার ভিনদেশী হাসি
মনে করিয়ে দিয়েছিল তোমারই কথা
যখন এলো শেষ প্রহর
এলো অপূর্ণতা
লক্ষ কোটি মুদ্রা
সবুজ টিয়ের মতো উড়ে গেল
অন্য আকাশে
সাথে অনেকগুলো বছরের
অতীত ও বর্তমান
মোনালিসা তুমি কোথায় ?

স্তব্ধ আমার বিশ্বাস
শিল্পের সমধিকার
লিওনার্দো আমিও কাঙ্গাল
যদি পারতাম আঁকতে তোমায়
সত্যি সাজাতাম মন ভরে
খোঁপায় বাঁধতাম মান সম্মান,

মোনালিসারা কল্পনার ধ্রুবতারা-

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD