শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে

পূর্ণজন্ম

মোহাম্মদ আলী (রাজু)

আবার জন্মালে বৃক্ষ হতাম,
হতাম কড়ুইফুল—
সুইসাইড নোটে ভুল হয়ে,
হয়ে ক্রন্দন-রোল,
হবো বিধবার নাকফুল।

আবার আমি জন্ম নিবো,ধরে বহুরূপ,
খরার দিনে বৃষ্টি হয়ে,মরুতে নলকূপ,
অসতী দেবীকে সতী করিতে,
পূজায় হবো ধোপ।

আবার যদি ফিরে আসি,
বেদনায় হয়ে হাসি,
ঔষধের শিশি হয় বা না হয়,
হবো অসুখে সুখের নিশী।
সুবিচারের দিনে,আমি—
ভগবান গলে ফাঁসি।

আবার আমার জন্ম হোক,
তোমার কণ্ঠ-স্বরে,
প্রেম দূরে থাক্ বিষাদ দিও—
স্বার্থের গান ধরে,
সপ্ত ফোঁটায় সুর হবো,
শুনিও প্রাণ ভরে।

আবার জন্মাতে আমি চেষ্টায় প্রাণপণ,
সিন্ধুক তালা ভেঙে দেখো—
আমি সপ্ত রাজার ধন!

কত কি হতে চাই মন!
তোমার ঘরের আয়না,
পরে রঙ-তুলি,
তোমায় এঁকে,সে-ই চোখেতে
আবার হবো বলি,
আবার জন্মানোর লোভে
আমি মৃত্যুর পথে চলি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD