বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই

যাচ্ছি মাগো

লায়লা আরজুমন শিউলী।।

আশা নিয়ে যাচ্ছি মাগো
বিশ্ববিদ্যালয়ে,
জানি গো মা দিবানিশী
থাকবে তুমি ভয়ে।
ভাগ্যে যদি থাকে মাগো
দিতেও পারি পাশ,
এমনও মা হতে পারে
ফিরবো হয়ে লাশ।
যদি গো মা বেঁচে থাকি
করবো জগৎ জয়
বিশ্ববিদ্যালয়ে পড়ার
হবে পরিচয়।
অনেক মেধা স্বপ্ন নিয়ে
আসছিল আবরার
ঘাতক খুনি পিচাশেরা
করলো যে ছারখার।
আতঙ্কে মা দিন কাটে আর
রাত কাটে সংশয়ে
শিক্ষা কি মা অর্জিত হয়
জীবন বিনিময়ে?
তবুও মা খোদার কাছে
কর ফরিয়াদ,
কেউ যেন আর না হয় মাগো
আবরার ফাহাদ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD